“ক্ষুদ্র বীজের মাঝে বৃহৎ অরণ্যের স্বপ্ন”

সুলতানপুর উচ্চ বিদ্যালয়

আমাদের কথা

সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে স্বাগতম। আমরা জ্ঞান, উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের সুশিক্ষিত করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা।

আমাদের সম্পর্কে

রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন সুলতানপুর ইউনিয়নের বুকে অবস্থিত সুলতানপুর উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের একমাত্র এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে নতুনত্বের স্বাদ গ্রহণের অনুপ্রেরণা যোগায়।

দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য

আমরা প্রযুক্তিনির্ভর ও বাস্তবভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সারা বছর জ্ঞান অর্জন এবং প্রতিভার বিকাশে সাহায্য করি। কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা একটি সামগ্রিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করি।

আমাদের ডায়নামিক ওয়েবসাইট

২০২২ খ্রিস্টাব্দে চালু হওয়া আমাদের এই ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীসহ সকলেই বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ঘরে বসেই পেয়ে যাবে। এটি আমাদের ডিজিটাল অগ্রগতির একটি পদক্ষেপ, যা বর্তমানকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিশ্বাস পোষণ করে।

আরো তথ্য

আমাদের ক্যাম্পাসে অত্যাধুনিক শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব এবং একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন ক্লাব ও সোসাইটি সক্রিয় রয়েছে, যেখানে তারা তাদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারে। আমরা শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছি।

হোম পেজে ফিরুন