জনাব ওয়াহিদ উদ্দীন তালুকদার

জনাব ওয়াহিদ উদ্দীন তালুকদার

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

হোম পেজে ফিরুন

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের জীবনী

রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ খ্রিষ্টাব্দের ১লা মার্চ জনাব ওয়াহিদ উদ্দীন তালুকদার জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. আনছার উদ্দীন তালুকদার, মাতা বিবিজাননেছা। পিতা-মাতার কণিষ্ঠ সন্তান হওয়ায় বাবা মা তাঁকে আদর করে মণি বলে ডাকতেন।

শিক্ষা জীবনঃ

পার্শ্ববর্তী পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিক শিক্ষা লাভের জন্য ১৯৫৭ খ্রিষ্টাব্দে শিবরামপুর আর ডি একাডেমীতে ভর্তি হন। এখান থেকেই ১৯৬২ খ্রিষ্টাব্দে মেট্রিক পাশ করে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে ১৯৬৪ খ্রিষ্টাব্দে আই.এ এবং ১৯৬৯ খ্রিষ্টাব্দে বি.এ পাশ করেন। ১৯৮৯ খ্রিষ্টাব্দে দূরশিক্ষণ থেকে অর্জন করেন বি.এড ডিগ্রী।

পারিবারিক জীবনঃ

মেট্রিক পাশের পরেই একই গ্রামের ধনাঢ্য ঠাকুর বাড়ির মোঃ জালাল উদ্দিন ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা মাজেদা বেগমের সাথে তাঁর বিয়ে হয়। স্ত্রীর অনুপ্রেরণাতেই তাঁর শিক্ষা জীবন অব্যাহত থাকে।

কর্মজীবনঃ

তার আজীবনের লালিত স্বপ্ন ছিল অনগ্রসর সমাজের পিছিয়েপরা জনগোষ্ঠীকে শিক্ষার পরশপাথরের স্পর্শে উন্নত জীবন দান করা। চাকুরির বাঁধা ধরা বেড়াজাল তাকে আটকে রাখতে পারেনি।

বিদ্যালয় প্রতিষ্ঠাঃ

তিনি হাফেজ মো. জয়নাল আবেদীন সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে সকলের আর্থিক সহযোহিতায় এই বিদ্যালয়টি স্থাপন করেন। তিনি ০১/০১/১৯৭০ খ্রি. থেকে ১৯/১০/১৯৯৮ খ্রি. পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

ব্যক্তিত্ব ও শেষ জীবনঃ

তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, দয়ালু, ও পরোপকারী। সুলতানপুর ইউনিয়নবাসি চিরকাল এই মহান ব্যাক্তির অবদানকে কৃতজ্ঞচিত্তে স্বরণ করবে। ২০১৭ খ্রি. ১৭ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনাব ওয়াহিদ উদ্দীন তালুকদার
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক